Posts

Showing posts with the label উচ্চতর স্কেল

এমপিও শিক্ষকের ১ম উচ্চতর স্কেল যোগদান থেকে নাকি বিএড স্কেল থেকে হিসাব হবে ? নীতিমালা ২০২১ বনাম ২০১৮

Image
বর্তমানে অনেক শিক্ষক এক গুরুত্বপূর্ণ প্রশ্নে দ্বিধায় ভুগছেন— ১ম উচ্চতর স্কেল পাওয়ার সময়সীমা গণনা কি বিএড ডিগ্রি অর্জনের তারিখ থেকে শুরু হবে, না কি চাকরিতে যোগদানের তারিখ থেকে? এমপিওভুক্ত শিক্ষকদের ২০১৮ এর পূর্বে টাইম স্কেল ছিলো মাত্র একটি।  ২০১৮ নীতিমালা অনুযায়ী শিক্ষক -কর্মচারীরা টাইমস্কেল পাবে সর্বোচ্চ দুটি। একটা দশ বছর ফূর্তিতে আরেকটি পরবর্তী ৬ বছর ফূর্তিতে।  কিন্তু প্রশ্ন উঠে তাকি যোগদান থেকে হিসাব হবে নাকি বিএড থেকে।  ২০২১ সালের সর্বশেষ "বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা"-এর ১১.৩ ধারা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে।  তার আগে ২০১৮ নীতিমালাটি বিশ্লেষণ করা দরকার। নীতিমালা ২০১৮ এর ১১.৫ ধারায় বলা হয়েছে যে,   ” শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির তারিখ হতে ১০(দশ) বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে পরবর্তী উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন এবং পরবর্তী ৬ (ছয়) বছর পর একইভাবে পরবর্তী উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন।  তবে  উল্লেখ থাকে   যে,স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেলে যথাক্রমে ...