২০২৬/২৭ সালের SSC পরীক্ষার্থীদের জন্য বিপদজনক সিলেবাস? ইংরেজি শিক্ষক হিসেবে আমার উদ্বেগ
বর্তমানে নবম ও দশম শ্রেণীর ইংরেজি পাঠ্যসূচি অভিন্নভাবে তৈরি করা হয়েছে। কিন্তু মানবন্টন ও টপিক বাছাইয়ের ক্ষেত্রে কিছু অসংগতি লক্ষ্য করা যাচ্ছে, যা বিশেষ করে বর্তমান নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। 📌 বিষয় ১: সংক্ষিপ্ত সিলেবাস কার জন্য? ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিবে—এটা আমরা জানি ও মেনে নিচ্ছি। কিন্তু বর্তমান নবম শ্রেণীর শিক্ষার্থীরা ২০২৭ সালে পরীক্ষা দেবে এবং তাদের জন্য সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশিত। তাহলে প্রশ্ন জাগে—তাদের সিলেবাস ও মানবন্টন কেন ২০২৬ সালের মতই রাখা হয়েছে? 📌 বিষয় ২: ইংরেজি প্রথম পত্রে অস্বাভাবিক মানবন্টন Dialogue Writing – ১৫ নম্বর Story Writing – ১৫ নম্বর একটি পূর্ণাঙ্গ সিলেবাসে এত বেশি নম্বর একটি ডায়ালগ বা একটি গল্পে বরাদ্দ করাটা যথাযথ নয়। এতে ইংরেজি প্রথম পত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ স্কিল যেমন Vocabulary, Synonym-Antonym, Rearranging ইত্যাদি উপেক্ষিত হচ্ছে। 📌 বিষয় ৩: ইংরেজি দ্বিতীয় পত্রে অব্যবহারিক মানবন্টন Composition – ২০ নম্বর Voice, Narration, Completing...