স্বামী-স্ত্রী সহকারী শিক্ষকদের জন্য অনলাইন বদলি কার্যক্রম শুরু | বদলি আবেদন ২০২৫
👫 🗓 প্রকাশের তারিখ: ২১ জুলাই ২০২৫ ✍️ লেখক: Mamun's Education Blog Team 🔗 https://mamun138.blogspot.com 🔔 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুসংবাদ! সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব সহকারী শিক্ষক স্বামী-স্ত্রী একসাথে স্থায়ী ঠিকানায় বদলি হতে চান , তাদের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের অনলাইন বদলি কার্যক্রম শুরু করেছে। 📌 অনলাইন বদলি আবেদন কখন শুরু? 🗓 আবেদন শুরু : ২০ জুলাই ২০২৫ (রোববার) 🗓 শেষ সময় : ২৯ জুলাই ২০২৫ শিক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন। 🧾 কী বলা হয়েছে মন্ত্রণালয়ের চিঠিতে? 👉 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডা. ফাহিম ইকবাল জাগীরদার স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে: “যেসব সহকারী শিক্ষক স্বামী-স্ত্রী স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য পদের বিপরীতে অনলাইন বদলি কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হলো।” ✅ বদলির শর্তসমূহ: আবেদনকারীরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দক্রমে নির্বাচন করতে পারবেন। একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয়ও বেছে নেওয়া যাবে । বদলির...