এমপিও শিক্ষকের ১ম উচ্চতর স্কেল যোগদান থেকে নাকি বিএড স্কেল থেকে হিসাব হবে ? নীতিমালা ২০২১ বনাম ২০১৮



বর্তমানে অনেক শিক্ষক এক গুরুত্বপূর্ণ প্রশ্নে দ্বিধায় ভুগছেন—১ম উচ্চতর স্কেল পাওয়ার সময়সীমা গণনা কি বিএড ডিগ্রি অর্জনের তারিখ থেকে শুরু হবে, না কি চাকরিতে যোগদানের তারিখ থেকে?

এমপিওভুক্ত শিক্ষকদের ২০১৮ এর পূর্বে টাইম স্কেল ছিলো মাত্র একটি। 

২০১৮ নীতিমালা অনুযায়ী শিক্ষক -কর্মচারীরা টাইমস্কেল পাবে সর্বোচ্চ দুটি। একটা দশ বছর ফূর্তিতে আরেকটি পরবর্তী ৬ বছর ফূর্তিতে।  কিন্তু প্রশ্ন উঠে তাকি যোগদান থেকে হিসাব হবে নাকি বিএড থেকে। 

২০২১ সালের সর্বশেষ "বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা"-এর ১১.৩ ধারা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। 




তার আগে ২০১৮ নীতিমালাটি বিশ্লেষণ করা দরকার। নীতিমালা ২০১৮ এর ১১.৫ ধারায় বলা হয়েছে যে,

  শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির তারিখ হতে ১০(দশ) বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে পরবর্তী উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন এবং পরবর্তী ৬ (ছয়) বছর পর একইভাবে পরবর্তী উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন।  তবে  উল্লেখ থাকে   যে,স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেলে যথাক্রমে ১০ বছর এবং  ০৬ বছর চাকরি পূর্ণ হতে হবে সমগ্র চাকরি জীবনে দুটির বেশি উচ্চতর গ্রেড/টাইম স্কেল প্রাপ্য হবেন না।

✅ এর মানে:

  •  একই স্কেলে (যে নামেই অভিহিত হোক না) ১০ বছর পর ১ম স্কেল এবং
  • অতঃপর ৬ বছর পর ২য় স্কেল

  • সরাসরি যোগদান থেকে নয়।

📌 তবে, বিষয়টি বদলে দেয় ২০২১ সালের নীতিমালার ১১.৩ ধারা

নীতিমালা ২০২১ এর ১১.৩ ধারায় বলা হয়েছে যে,

সহকারী শিক্ষক /মৌলভী এমপিওভুক্তির ৫ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করে জাতীয় বেতন স্কেলে গ্রেড -১০ এ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। শিক্ষায় ডিগ্রির জন্য প্রাপ্য এ গ্রেড  উচ্চতর স্কেল হিসেবে গণ্য হবে না।



     🔍 তাহলে মূল প্রশ্নের উত্তর কী?

 

প্রশ্ন উত্তর
উচ্চতর স্কেল কবে থেকে প্রযোজ্য হবে?   যোগদানের তারিখ থেকে ১০ বছর পূর্ণ হলে

বিএড স্কেল কি টাইম স্কেল ?

না, বিএড স্কেল হচ্ছে শিক্ষায় স্কেল

টাইমস্কেল গণনার ভিত্তি কী? ১ম এমপিওভুক্তির তারিখ থেকে

 

🎯 উপসংহার:

✅ শিক্ষক-কর্মচারীরা সর্বোচ্চ দুটি টাইমস্কেল পেতে পারেন—১মটি ১০ বছর এবং ২য়টি পরবর্তী ৬ বছরে।
✅ কিন্তু বিএড ডিগ্রি অর্জনের ভিত্তিতে পাওয়া বেতন গ্রেড টাইমস্কেল হিসেবে গণ্য হবে না
✅ বিএড ডিগ্রি না থাকলে টাইমস্কেল প্রযোজ্য হবে না 
✅ তাই টাইমস্কেলের পাশাপাশি বিএড ডিগ্রির সময়সীমা এবং শিক্ষাগত স্কেল সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আবশ্যক।


✍️ আপনার মতামত বা প্রশ্ন থাকলে মন্তব্য করুন। বিষয়টি যতটা সম্ভব সরল ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করেছি। প্রয়োজন হলে নীতিমালার মূল অনুচ্ছেদসহ পিডিএফ রেফারেন্স দেওয়া যাবে।


🔗 লেখাটি ভালো লাগলে শেয়ার করুন শিক্ষকদের সাথে। কারণ এই বিভ্রান্তির অবসান জরুরি।

✍️ লেখক: মোহাম্মদ আলী, 
সহকারী প্রধান শিক্ষক,  আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয়।

Comments

Popular posts from this blog

"শিক্ষকরা কি অতিরিক্ত ভাতা নিতে পারবেন? শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে যা বলা হয়েছে"

শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন নিষিদ্ধ: মাঠপর্যায়ের শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা