শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন নিষিদ্ধ: মাঠপর্যায়ের শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা

 

জাতীয় কোনো কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন না— এমন নির্দেশনা পুনর্ব্যক্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

২০২৫ সালের ১০ জুলাই জারিকৃত স্মারক নং-৩৭.০২.০০০০.১০১.১৮.০০২.২৮.২৮৭৭/৫ এর মাধ্যমে বিষয়টি আবারও স্পষ্ট করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ৩০/০৬/২০১১ তারিখের পূর্বের নির্দেশনা অনুসারে, কোনো শিক্ষক, শিক্ষাকর্মী, ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্যরা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন করতে পারবেন না। আবেদন করতে হলে প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশপত্রসহ আবেদন পাঠাতে হবে।

এ প্রসঙ্গে বলা হয়:

> "জাতীয় কোনো কর্মকর্তা/কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষাকর্মী, ম্যানেজিং কমিটির সভাপতি/সদস্যদের শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন করার বিষয়ে বিধিনিষেধ রয়েছে এবং তা কার্যকর রয়েছে।"

এ কারণে পূর্বের নির্দেশনার (মন্ত্রণালয়ের স্মারক নম্বর-৩৭.০৩.৭০০০.১০১.১১.০০৭.২০১১) আলোকে সকলকে তা অনুমরণ করার অনুরোধ জানানো হয়েছে।

Comments

Popular posts from this blog

Mr Zahir Uddin is in critical condition

বেসরকারি স্কুল–কলেজ শিক্ষকদের বদলি নীতিমালা: সংশোধন কাজ শেষ পর্যায়ে

Facebook Marketing in Upwork & Fiverr